ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি তার নিজস্ব দর্শন, স্বতন্ত্র নীতি ও নিরাময় ক্ষমতার কারণে বিশ্বজুড়ে মানুষের আস্থা অর্জন করেছে গণআকাঙ্ক্ষা নস্যাতের চক্রান্ত রুখে দিতে ৩১ অক্টোবরের লংমার্চে খুলনাবাসীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ আর্থ-সামাজিক অবস্থার অবনতি ঘটেছে : মঞ্জু ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার-এই সম্প্রীতির বন্ধন আমাদের ঐতিহ্য : আলী আসগার লবি এমপি ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপনের নজির সৃষ্টি করেছে বিএনপি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি : বাপ্পী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা চর্চায় লাইব্রেরি অটোমেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ: উপাচার্য রামপালের বাঁশতলী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহর প্রচারণা

বসুন্ধরা পূজামণ্ডপে ডিএনসিসির ৪০ হাজার, প্রশাসকের ব্যক্তিগত অনুদান ১ লাখ টাকা

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। এ সময় পূজামণ্ডপের আয়োজনে সহযোগিতা হিসেবে সিটি করপোরেশনের পক্ষ থেকে ৪০ হাজার টাকা এবং নিজের ব্যক্তিগত তহবিল থেকে আরও এক লাখ টাকা অনুদান দেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপে উপস্থিত হন ডিএনসিসি প্রশাসক। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে শফিকুল ইসলাম খান পূজামণ্ডপের সার্বিক আয়োজন ঘুরে দেখেন। পাশাপাশি উৎসব উদযাপন নির্বিঘ্ন রাখতে মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে পূজামণ্ডপের জন্য ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে আরও এক লাখ টাকা অনুদান দেন ডিএনসিসি প্রশাসক। সব মিলিয়ে পূজামণ্ডপের জন্য তাঁর পরিদর্শনকালে মোট এক লাখ ৪০ হাজার টাকার সহায়তা দেওয়া হয়।

ডিএনসিসি প্রশাসকের আগমন ও আর্থিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। তাঁরা এ উদ্যোগের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসন এবং প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

বসুন্ধরা পূজামণ্ডপে ডিএনসিসির ৪০ হাজার, প্রশাসকের ব্যক্তিগত অনুদান ১ লাখ টাকা

আপডেটের সময় : ০৪:৪৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬