ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু দাকোপে নদীগর্ভে বেড়িবাঁধ, হুমকিতে ঘরবাড়ি-ফসলি জমি আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয় : উপকুলে আশাব্যঞ্জক পরিবর্তন শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুমোদিত কমিটি ঘোষণা : সভাপতি বিষ্ণুপদ মন্ডল,সাধারণ সম্পাদক কিরণ চ্যাটার্জী ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি খুলনায় লায়ন্স ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঘর, খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ এবং মেডিকেল সহায়তা প্রদান রামপালে জেলা পরিষদের মালিকানা জমিতে সুপার মার্কেট নির্মাণে মতবিনিময় সভা ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

খাগড়াছড়িতে দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র দান

শুভ মহালয়া উপলক্ষে খাগড়াছড়িতে দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছে সনাতন ছাত্র যুব পরিষদ। শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মীনারায়ণ মন্দিরে সংগঠনটির আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ বস্ত্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া এমপি।

এ সময় প্রধান অতিথি বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।

বস্ত্র বিতরণ শেষে ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অশোক মজুমদারসহ সনাতন ছাত্র যুব পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

খাগড়াছড়িতে দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে বস্ত্র দান

আপডেটের সময় : ০১:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬