খুলনা সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বুধবার সকালে তিনি ডেঙ্গু পরীক্ষা করালে সেখানে পজিটিভ রিপোর্ট আসে। বর্তামানে ডাঃ মাহফুজা সিভিল সার্জন কার্যলয়ের স্কুল হেলথ ভবনের অতিথি রুমে চিকিৎসাধীন আছেন ।
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানাযায় , ২৮ সেপ্টেম্বর ঢাকায় ট্রেনিং শেষ করে বের হলে সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন প্রচন্ড জ¦রে আক্রান্ত হন। তিনি ২৯ সেপ্টেম্বর খুলনায় এসে প্রাথমিক চিকিৎসা নেন। পরবর্তীতে গুরুত্বর অসুস্থ হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন তিনি। সেই পরামর্শ অনুযায়ী ৩০ সেপ্টেম্বর সকালে ডেঙ্গু পরীক্ষা করলে সেখানে পজিটিভ রিপোর্ট আসে।
ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন ২০২৫ সালের ৬ মার্চ খুলনা সিভিল সার্জন পদে যোগদান করেন। এই দেড় বছরে সিভিল সার্জন হিসাবে তিনি সুনামের সাথে তার দায়িত্ব পালন করছেন। ##
সংবাদের শিরোনাম :
খুলনার সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন ডেঙ্গু আক্রান্ত
-
মধুমতি প্রতিবেদক : - আপডেটের সময় : ০৯:৫৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- ৬ সময়-দৃশ্য
Tag :
জনপ্রিয় পোস্ট



















