ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু দাকোপে নদীগর্ভে বেড়িবাঁধ, হুমকিতে ঘরবাড়ি-ফসলি জমি আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয় : উপকুলে আশাব্যঞ্জক পরিবর্তন শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুমোদিত কমিটি ঘোষণা : সভাপতি বিষ্ণুপদ মন্ডল,সাধারণ সম্পাদক কিরণ চ্যাটার্জী ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি খুলনায় লায়ন্স ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঘর, খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ এবং মেডিকেল সহায়তা প্রদান রামপালে জেলা পরিষদের মালিকানা জমিতে সুপার মার্কেট নির্মাণে মতবিনিময় সভা ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বামী আশরাফুল ইসলামকে (৩৫) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আশরাফুল ইসলাম পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা। পেশায় তিনি বাসের সহকারী। তাঁর প্রথম স্ত্রী রিমা খাতুন তারাপুরে থাকেন। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে নিয়ে মাহিন্দ্রা বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন আশরাফুল। তবে মাঝেমধ্যেই প্রথম স্ত্রীর কাছে যেতেন তিনি। তা নিয়েই দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, সেই বিরোধের জেরেই শনিবার ভোররাতে রেখা খাতুন ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেন। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, আহত আশরাফুল বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে তাঁর প্রথম স্ত্রী রিমা খাতুন রয়েছেন।

ওসি আরও জানান, প্রথম স্ত্রী রিমা খাতুনের দায়ের করা মামলায় অভিযুক্ত রেখা খাতুনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। #

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

পুঠিয়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে দ্বিতীয় স্ত্রী গ্রেফতার

আপডেটের সময় : ০১:২২:২২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬