ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু দাকোপে নদীগর্ভে বেড়িবাঁধ, হুমকিতে ঘরবাড়ি-ফসলি জমি আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয় : উপকুলে আশাব্যঞ্জক পরিবর্তন শ্যামনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুমোদিত কমিটি ঘোষণা : সভাপতি বিষ্ণুপদ মন্ডল,সাধারণ সম্পাদক কিরণ চ্যাটার্জী ফ্ল্যাটের দাম নাগালে আনতে গৃহঋণে ৫ শতাংশ সুদ চান রিহ্যাব সভাপতি এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ দিয়ে বিশ্ববিদ্যালয় ক্রীড়াঙ্গনে নতুন অধ্যায় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ অন্যায়ের বিরুদ্ধে গণজোয়ার সৃষ্টি করবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি খুলনায় লায়ন্স ক্লাবের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঘর, খাদ্য ও সহায়ক উপকরণ বিতরণ এবং মেডিকেল সহায়তা প্রদান রামপালে জেলা পরিষদের মালিকানা জমিতে সুপার মার্কেট নির্মাণে মতবিনিময় সভা ইসলামপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মাদকবিরোধী শপথ নিল শতাধিক শিক্ষার্থী

রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

  • মধুমতি ডেস্ক :
  • আপডেটের সময় : ০৯:৪৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ০ সময়-দৃশ্য

রাজনৈতিক পরিচয় যেটাই হোক, বিসিএস বা অন্য কোনো পরীক্ষা কিংবা অন্য কোনো ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ৪৯তম বিসিএস বিশেষ শিক্ষা ক্যাডারের নিয়োগের প্রজ্ঞাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সরকারের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করা হবে না। তিনি বলেন, প্রজ্ঞাপনে নাম থাকা একজনের চূড়ান্ত তালিকায় নাম না আসার বিষয়টি ভেরিফিকেশনের সঙ্গে সম্পর্কিত হতে পারে এবং প্রজ্ঞাপন একবারেই শেষ হয় না। তিনি জানান, গুরুতর অপরাধের অভিযোগ থাকলে পুলিশ ভেরিফিকেশনের কারণে কেউ কেউ বাদ পড়তে পারেন। কারও বিরুদ্ধে কোনো কনভিকশন থাকলে তা প্রত্যাহার বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনি বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

ভেরিফিকেশন নিয়মিত প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, গুরুতর অভিযোগের কারণে কেউ নিয়োগপত্র না পেলে মন্ত্রণালয়ে অভিযোগ বা আবেদন করার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অপপ্রচার বা অপতথ্য দিয়ে অস্থিরতা সৃষ্টি না করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, রাজনৈতিক পরিচয়ে কারও প্রতি কোনো বৈষম্য করা হবে না। তিনি জানান, নিয়োগপত্র ইস্যুর জন্য প্রজ্ঞাপনের আরও সময় রয়েছে এবং আগামী সোমবার ৪৬ জনের জন্য প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত আছে। এর আগে প্রজ্ঞাপনের ফাইলে রাষ্ট্রপতির স্বাক্ষরসহ কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় : ০৯:৪৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬