ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদের শিরোনাম :
সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন : পরিবেশ ও অর্থনীতি সুরক্ষায় প্রকল্প বাতিলের দাবি সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড ১০ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ দুই মামলায় আলোচনায় দিলীপ আগরওয়ালা, তদন্তে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয় যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালকের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি তার নিজস্ব দর্শন, স্বতন্ত্র নীতি ও নিরাময় ক্ষমতার কারণে বিশ্বজুড়ে মানুষের আস্থা অর্জন করেছে গণআকাঙ্ক্ষা নস্যাতের চক্রান্ত রুখে দিতে ৩১ অক্টোবরের লংমার্চে খুলনাবাসীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ায় মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ আর্থ-সামাজিক অবস্থার অবনতি ঘটেছে : মঞ্জু ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার-এই সম্প্রীতির বন্ধন আমাদের ঐতিহ্য : আলী আসগার লবি এমপি

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬ সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, খুলনার কয়রা থানাধীন গোলখালীর সিংয়ের বাঁধ সংলগ্ন এলাকায় আজ ২২ অক্টোবর ২০২৬ সকাল ৮ টায় কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১৩.৭ কেজি হরিণের মাংসসহ ৪ টি পা, ১ টি মাথা এবং ১ টি হরিণের চামড়া জব্দ করা হয়। জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

danik madhumati

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে এলএনজি টার্মিনাল নির্মাণের প্রতিবাদে খুলনায় মানববন্ধন : পরিবেশ ও অর্থনীতি সুরক্ষায় প্রকল্প বাতিলের দাবি

সুন্দরবন থেকে হরিণের মাংস, মাথা ও পা সহ চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড

আপডেটের সময় : ০৭:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬